রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান যুদ্ধ থামাতে পাকিস্তানে সৌদি-তুরস্ক-মিসরের বৈঠক

প্রকাশিত - ২৯ মার্চ, ২০২৬   ০২:১৪ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের চলমান যুদ্ধ বন্ধ কীভাবে বন্ধ করা যায় এ নিয়ে আজ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও মিসর। ২৯ মার্চ এই আলোচনায় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বসবেন। মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশগুলো এমন সময় আলোচনা করতে যাচ্ছে যখন যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য স্থল হামলা চালাতে প্রায় সাড়ে তিন হাজার মেরিন সেনাকে নিয়ে এসেছে।

এরআগে ২৮ মার্চ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর শুরু হওয়া যদ্ধের পর ইরান গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যা বৈশ্বিক তেল সরবরাহে ব্যাপক বিঘ্ন ঘটাচ্ছে।

আঞ্চলিক দেশগুলো যখন কূটনৈতিকভাবে অগ্রসর হচ্ছে তখনও ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। অপরদিকে পাল্টা হামলা হিসেবে উপসাগরীয় আরব দেশগুলোর মার্কিন অবকাঠামো টার্গেট করে যাচ্ছে ইরান। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এ যুদ্ধ আরও জটিল হচ্ছে। গতকাল যুদ্ধে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

এতে করে বৈশ্বিক তেল সরবরাহে আরও বিঘ্ন ঘটার শঙ্কা দেখা দিয়েছে। হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে লোহিত সাগর ও বাব এল-মানদেব প্রণালি। হুতিরা যদি এই প্রণালি বন্ধ করে দেয় তাহলে জ্বালানির দাম আরও বাড়বে। কারণ এ্ই প্রণালি দিয়ে বিশ্বের ১২ শতাংশ তেল সরবরাহ হয়।


সূত্র: এপি

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।