রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্যামেরা দেখেই রক্তচক্ষু সঞ্জয়ের

প্রকাশিত - ২৮ মার্চ, ২০২৬   ০৫:৫৮ পিএম
webnews24

ক্যামেরা দেখেই রক্তচক্ষু সঞ্জয়ের
 
২৪ঘণ্টা অনলাইন : ছবিশিকারিদের ক্যামেরায় প্রায়ই ধরা দেন তারকারা। কেউ হাসিমুখে দাঁড়ান, কেউ আবার এড়িয়ে যান। কিন্তু কয়েক জন আছেন, যাঁরা ছবিশিকারিদের দেখলেই চটে যান। যেমন অভিনেত্রী জয়া বচ্চন। ছবি তুলতে এলে ছবিশিকারিদের বকুনিও দেন তিনি। অভিনেত্রী কাজলকেও মেজাজ হারাতে দেখা গিয়েছে। তাই কাজলকে ‘দ্বিতীয় জয়া বচ্চন’ বলে খোঁচাও দেন কেউ কেউ। এ বার ক্যামেরা দেখে মেজাজ হারালেন অভিনেতা সঞ্জয় দত্ত।

এই মুহূর্তে ‘ধুরন্ধর ২’ ছবির সাফল্য ও প্রশংসায় ভাসছে গোটা টিম। এই ছবির এসপি চৌধরি আসলাম খানের চরিত্রে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন সঞ্জয়। গত কয়েক বছর ধরেই দুবাইয়ে থাকেন সঞ্জয়। যদিও এই মুহূর্তে পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির কথা মাথায় রেখেই দুই ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে দেশে ফিরে এসেছেন তিনি। সম্প্রতি স্ত্রী ও সন্তানদের নিয়ে তিনি একটি রেস্তরাঁয় খেতে যান তিনি। গাড়ি থেকে নামতেই তাঁদের ছেঁকে ধরে ছবিশিকারির দল।

প্রথমে সঞ্জয় বেশ কয়েক বার ইশারা করে ছবি তুলতে বারণ করেন। কিন্তু লাভ হয়নি। তার পরেই খানিক চোখ পাকিয়ে বলেন, ‘‘এই তোরা এ সব বন্ধ কর।’’ তাতেও ছবিশিকারিরা কথা না শুনলে বেশ ঝাঁঝিয়ে উঠেই বলেন, ‘‘হল তো! ছবি তুললি তো! বন্ধ কর তো এ বার।’’ সেই সময়ে অভিনেতার স্ত্রী মান্যতা তাঁকে একপ্রকার হাত ধরে টেনে নিয়ে যান।

অভিনেতার এই ভিডিয়ো দেখে বেশির ভাগই দোষ দিচ্ছেন ছবিশিকারিদের। কেউ কেউ আবার অভিনেতার এমন ব্যবহারের নিন্দাও করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।