রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুত

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৯:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণ ‘চোরাই’ ডিজেল মজুতের তথ্য পেয়ে অভিযানে নেমেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ২৭ মার্চ সকাল থেকে শুরু হওয়া এই অভিযানে ইতোমধ্যে বিপুল পরিমাণ জ্বালানি তেলের পাশাপাশি লোডিং-আনলোডিং পাম্প জব্দ করা হয়েছে।

বিকেল পৌনে ৪টার দিকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক। তিনি জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পতেঙ্গা থানা এলাকার বিমানবন্দর সংলগ্ন স্থানে অবৈধভাবে এই ডিজেল মজুত করা হয়েছিল। গোপন সংবাদ পেয়ে জেলা প্রশাসন আজ সকালে সেখানে অভিযান শুরু করে। অভিযানে চোরাই ডিজেলের পাশাপাশি তেল স্থানান্তরের জন্য ব্যবহৃত সরঞ্জামাদিও জব্দ করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট সৈয়দ মাহবুবুল হক বিকেল পৌনে ৪টার দিকে  বলেন, চোরাই ডিজেলের তথ্য পেয়ে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ৩০ ড্রাম উদ্ধার করা হয়। এতে প্রায় ৬ হাজার লিটার ডিজেল রয়েছে। তিনি আরও বলেন, ঘটনাস্থলে কোনো আসামি পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে এবং উদ্ধার হওয়া তেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার হওয়া তেলের উৎস সম্পর্কে প্রাথমিকভাবে জানা যায়, সমুদ্রগামী জাহাজ ও ডিপো থেকে পরিবহনের সময় কিছু অসাধু চক্র অবৈধভাবে তেল সরিয়ে এনে এসব বিক্রেতার কাছে সরবরাহ করে থাকে। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।