রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘সবকিছুই অনেক মজা করে শুট করেছি’

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৮:৩৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বরাবরই পর্দায় নতুনত্ব নিয়ে হাজির হতে পছন্দ করেন। এবারের ঈদুল ফিতরেও তার ব্যতিক্রম হয়নি। বড় পর্দায় মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রাক্ষস’। তবে এবারের চমক সিয়ামের নতুন রসায়ন। এই সিনেমায় তার সঙ্গী হয়েছেন ভারতীয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। পর্দায় সিয়াম ও সুস্মিতার ‘দুষ্টু-মিষ্টি’ কেমিস্ট্রি ইতোমধ্যেই নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। 

এদিকে সুস্মিতা চ্যাটার্জি এক সাক্ষাৎকারে বলেন, ‘শাকিব খান তো মেগাস্টার! সবাই তো উনাকে মেগাস্টার বলে, তাই না? তো মেগাস্টার ইজ মেগাস্টার। শাকিব খান তো সবার প্রিয়। আর  সিয়ামও আমার কাছে খুব প্রিয়। কারণ সিয়ামের সাথে আমি প্রথম সিনেমা করছি বাংলাদেশে। সিয়াম খুবই ভালো, খুবই গুড সোল। আমরা সবকিছুই অনেক মজা করে শুট করেছি। খুব হার্ড ওয়ার্ক দিয়ে, মজা করেই শুট করেছি।’

‘আর সিয়ামের সাথে আগে সবকিছু ডিসকাস করে তারপরেই আমরা সিনগুলো শুট করেছি যাতে নিজেদের ক্যারেক্টারগুলো আলাদাভাবে ভালোভাবে পোট্রে করতে পারি। যাতে সিনটা আরও সুন্দর লাগে দেখতে, যাতে কেমিস্ট্রি আরও সুন্দর ফোটাতে পারি। সবকিছুই মজার ছিল, আবার হার্ড ওয়ার্কও ছিল। আর সিয়াম খুবই হেল্প করেছে আমায়, সাপোর্টিভ।’

সুস্মিতা চ্যাটার্জি বলেন, ‘আমি তো অলরেডি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। আমি যদি অভিনেত্রী না হতাম, চাকরিই করতাম। সবচেয়ে প্রিয় শখ অভিনয় করা। প্রথম দিন থেকে যখন আমি বাংলাদেশে আসছি, আমি এত ভালোবাসা পাচ্ছি আমার টিমের থেকে, আর এখন ফিল্ম রিলিজ হওয়ার পর যখন অডিয়েন্স আমায় এত ভালোবাসা দিচ্ছে, আমার তো খুবই ইচ্ছা যে আমি এখানে আরও আরও যেন কাজ করতে পারি।’

তার কথায়, ‘আমি অডিয়েন্সকে বলব অনেক অনেক ধন্যবাদ আমায় এত ভালোবাসা দেওয়ার জন্য, রাক্ষসকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর সবার কাছে অনুরোধ করব, আপনারা যারা রাক্ষস দেখেননি, প্লিজ সিনেমা হলে গিয়ে রাক্ষস দেখুন। আশা করছি খুব ভালো লাগবে।’

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।