রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘এমন সিনেমা আগে হয়নি বাংলাদেশে’

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৮:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই আলোচনার কেন্দ্রে রয়েছে আফরান নিশো অভিনীত সিনেমা ‘দম’। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের তারকারাও সিনেমাটি নিয়ে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ‘দাগি’ খ্যাত  নির্মাতা শিহাব শাহীন। 

সিনেমাটি দেখে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন এই নির্মাতা। তাতে উল্লেখ করেন, দম দেখলাম। চিত্রনাট্য আগেই পড়া ছিল তবুও নতুন লাগলো। এমন সিনেমা এর আগে হয়নি বাংলাদেশে। সবচেয়ে দুর্দান্ত লেগেছে এই সিনেমার পরতে পরতে লুকিয়ে থাকা রাজনীতি। জরুরী রাজনীতি। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের সংষ্কৃতির যুদ্ধ। সিনেমার নির্মাতা রেদওয়ান রনির নাম উল্লেখ করে শিহাব শাহীন লেখেন, অনেক ইম্পর্টেন্ট একটা সিনেমা বানিয়েছেন।

সিনেমার অভিনয়শিল্পীদের প্রশংসা করে এই নির্মাতা লেখেন, আফরান নিশো বরাবরের মতোই জান-প্রাণ দিয়ে কাজ করেছেন এবং চরিত্রের মধ্যে ডুবে ছিলেন। পূজা চেরিকে নিয়ে লেখেন, অনেক ভাল করেছেন। একদমই চমকে দেয়ার মত ভালো করেছেন। পরিমিত, যথোপযুক্ত! পাশাপাশি চঞ্চল চৌধুরীর পারফরম্যান্সকেও ‘পারফেক্ট’ বলে উল্লেখ করেন তিনি। এছাড়া সিনেমার প্রোডাকশন ডিজাইন, সিনেমাটোগ্রাফি এবং কালার গ্রেডিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

সবশেষে সিনেমাটিকে ‘মাস্ট ওয়াচ’ বা অবশ্যই দেখার মতো একটি কাজ হিসেবে উল্লেখ করে শিহাব শাহীন জানান, এর পাশাপাশি ঈদে মুক্তি পাওয়া ‘বনলতা এক্সপ্রেস’ ও ‘প্রেশার কুকার’ দেখবেন বলেও জানান। সেই সঙ্গে ‘রাক্ষস’ এবং ‘প্রিন্স’ দেখার আগ্রহের কথাও জানিয়েছেন তিনি। শিহাব শাহীনের এই পোস্টটি শেয়ার করে ‘দম’ নির্মাতা রেদওয়ান রনি তার প্রতি ভালোবাসা জ্ঞাপন করেছেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘন্টা অনলাইন: অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ব্যক্তিজীবন নিয়ে আলোচনা দীর্ঘদিনের। অতীতের নানা ঘটনা থেকে শুরু করে সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য; সবকিছু নিয়েই প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। এবার প্রভার একটি পোস্ট...
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।