রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

থামছে না ‘বনলতা এক্সপ্রেস

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৭:৫৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক সমাগম ধরে রেখেছে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। একঝাঁক পরিচিত মুখ ও চমৎকার গল্পের সমন্বয়ে নির্মিত এই সিনেমাটির সন্তোষজনক আয়ই এর সাফল্যের বড় প্রমাণ।

বিএমআর (বাংলাদেশ মুভি রেটিং)-এর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মুক্তির ষষ্ঠ দিনেও সিনেমাটি তার আয় ধরে রেখেছে। এদিন সিনেমাটি ২২.৩৩ লাখ টাকা আয় করেছে, যার ফলে ছয় দিন শেষে মাল্টিপ্লেক্স থেকে এর মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১.৪৪ কোটি টাকায়। ষষ্ঠ দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাস মিলিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর মোট ২৯টি শো প্রদর্শিত হয়েছে। এর মধ্যে ২৫টি শো-ই ছিল হাউজফুল, যা প্রমাণ করে এক অপ্রতিরোধ্য যাত্রায় ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’।

মুক্তির প্রথম দিন থেকেই আয়ের এই ধারাবাহিকতা বজায় ছিল। প্রথম দিনে ১৮.৫৪ লাখ টাকা দিয়ে যাত্রা শুরু করে দ্বিতীয় দিনে ২২.২৬ লাখ এবং তৃতীয় দিনে ২৮.৮৯ লাখ টাকা আয় করে সিনেমাটি। এরপর চতুর্থ দিনে ২৮.১৮ লাখ এবং পঞ্চম দিনে ২৪.৩৫ লাখ টাকা সংগ্রহের মাধ্যমে এটি বক্স অফিসে নিজের শক্ত অবস্থান তৈরি করে নেয়। নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে গড়ে ওঠা এই গল্পের পরতে পরতে যাত্রীদের জীবনের নানা বৈচিত্র্যময় দিক ফুটে উঠেছে।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক জনপ্রিয় তারকা। দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার ফলে ‘বনলতা এক্সপ্রেস’ বেশ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। দর্শকদের মতে, অ্যাকশন ঘরানার বাইরেও সব ধরণের রুচিশীল সিনেমার প্রয়োজনীয়তা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে রয়েছে, যার প্রমাণ দিচ্ছে এই সিনেমাটি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।