রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘শত্রু’ দেশে দল পাঠাবে না ইরান

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৪:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে ফিফা বিশ্বকাপ খেলতে ইরানের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। সৌদি আরবে ট্র্যাক্টর সাজি এফসি-র সূচি সামনে রেখে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। ইরানি রাষ্ট্রীয় টিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান তাদের ‘শত্রু’ দেশগুলোতে খেলাধুলার জন্য দল পাঠানো নিষিদ্ধ করেছে।

তেহরানে দেশটির ক্রীড়া মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা করলেও বিশ্বকাপের কথা উল্লেখ করেনি। এপ্রিলে সৌদি আরবের দুবাইয়ে শাবাব আল আহলির বিপেক্ষ ট্রাক্টরের ম্যাচ রয়েছে। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ এলিটের শেষ ষোলোতে তাদের মুখোমুখি হওয়ার কথা ছিল। ক্রীড়া মন্ত্রণালয় বিবৃতিতে জানায়, ‘যেসব দেশকে আমাদের কাছে শত্রু হিসেবে বিবেচিত এবং যারা ইরানিয়ান অ্যাথলেট ও দলের সদস্যদের নি রাপত্তা নিশ্চিতে অক্ষম, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেসব দেশে জাতীয় ও ক্লাব দলের যাওয়া নিষিদ্ধ থাকবে।’

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। তাতে ক্ষতিগ্রস্ত হয়েছে সৌদি আরব, দুবাই, কাতারের মতো দেশগুলো। ইরানিয়ান মন্ত্রণালয় আরও যোগ করেছে, ফুটবল ফেডারেশন ও ক্লাবগুলো তাদের সূচি পুনর্নির্ধারণে নিজ নিজ দায়িত্বে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সঙ্গে যোগাযোগ করবে।

মেক্সিকো সিটির ইরানিয়ান রাষ্ট্রদূত বলেছেন, যুক্তরাষ্ট্রে নির্ধারিত ইরানের তিনটি বিশ্বকাপ গ্রুপ ম্যাচ মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফার সঙ্গে আলোচনা করছে দেশটি। এর আগে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিরাপত্তা শঙ্কায় ইরানকে বিশ্বকাপে অংশ নিতে নিরুৎসাহিত করেছে। গত সপ্তাহে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো ইরানের বিশ্বকাপ ম্যাচ সরিয়ে নেওয়ার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। তার কথা, বিশ্ব ফুটবল সংস্থা চায় টুর্নামেন্ট তার সূচি মেনেই অনুষ্ঠিত হবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।