রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল পাকিস্তানি কাশ্মির

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৪:০১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পাকিস্তানি কাশ্মির এবং দেশটির উত্তরপশ্চিামাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প হয়েছে। আজ সকাল স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে এই ভূমিকম্প হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের আবহাওয়া দপ্তর (পিএমডি)।

পিএমডির বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের গিলগিট থেকে ৮৪ কিলোমিটার উত্তরপূর্বে, ভূপৃষ্ঠের মাত্র ১২ কিলোমিটার গভীরে। আরও বলা হয়েছে, কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে পাকিস্তানি কাশ্মিরের গিলগিট, স্কার্দু এবং খাইবার পাখতুনখোয়ার পাট্টান, বালাকোট এবং তার আশপাশের এলাকাগুলোতে। তবে এ ভূমিকম্পে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

উল্লেখ্য, ভৌগলিকভাবে পাকিস্তানের অবস্থান ৩টি প্রধান টেকটোনিক প্লেটের ওপর— অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান এবং ভারতীয়। এই তিন টেকটোনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানের ভূপৃষ্ঠের অভ্যন্তরে মোট ৫টি ভূমিকম্পপ্রবণ অঞল রয়েছে। একাধিক ফল্টলাইনের সংযোগস্থলে অবস্থানের কারণে এই অঞ্চলে ভূমিকম্প প্রায় নিয়মিত একটি দুর্যোগ।


সূত্র : ডন

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।