রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৩:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাই: চট্টগ্রামের মীরসরাইয়ে খেলতে গিয়ে তসবিহর দানা গলায় আটকে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ২৬মার্চ উপজেলার ইছাখালী ইউনিয়নের উত্তর ভূঁইয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তালহা বিন শহিদ ভূঁইয়া স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলামের ছেলে।

তালহার স্বজন মোরশেদ ভুঁইয়া জানান, খেলাধুলার সময় হঠাৎ একটি তসবিহর দানা তালহার গলায় আটকে যায়। এতে তার শ্বাসপ্রশ্বাসে সমস্যা দেখা দেয় এবং অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে স্বজনরা তাকে দ্রুত মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, দানাটি শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু হয়। ২৭ মার্চ সকাল ৯টায় নিজ বাড়িতে তালহার জানাজা অনুষ্ঠিত হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।