রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

জ্বালানি সংকটে ভিয়েতনামে বিমান পরিষেবা কমানো

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ০৩:৩৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ইরানে যুদ্ধ এবং তার জেরে জ্বালানির সরবরাহ অনিয়মিত হয়ে পড়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমান পরিষেবায় কাটছাঁট এনেছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম। ২৭ মার্চ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটিতে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির মুখপত্র পত্রিকা এনহান দান।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ভিয়েতনামের রাষ্ট্রায়ত্ব বিমান পরিষেবা সংস্থা ভিয়েতনাম এয়ারলাইন্স অভ্যন্তরীণ ৭টি রুটে ফ্লাইট পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। আরও বলা হয়েছে, বিমানে ব্যবহারযোগ্য জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম যদি ব্যারেলপ্রতি ১৬০ ডলার থেকে ২০০ ডলারে উন্নীত হয়— তাহলে ১০ থেকে ২০ শতাংশ ফ্লাইট সাময়িকভাবে বন্ধ করবে ভিয়েতনাম।

আরও বলা হয়েছে, জেট ফুয়েলের দাম বাড়লে অভ্যন্তরীন ফ্লাইট ১২ থেকে ২৬ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইট ৪ থেকে ১৮ শতাংশ বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ভিয়েতনাম এয়ারলাইন্স কতৃপক্ষ। ভিয়েতনামের দুই বেসরকারি বিমান পরিষেবা সংস্থা প্যাসিফিক এয়ারলাইন্স এবং ভিয়েতজেট এয়ারলাইন্সও তাদের ফ্লাইট কাটছাট করতে বাধ্য হয়েছে। এনহান দান-এর প্রতিবেদন অনুসারে, আগামী এপ্রিল থেকে প্যাসিফিক এয়ারলাইন্স নিজেদের সক্ষমতার তুলনায় ৮ থেকে ১০ শতাংশ এবং ভিয়েতজেট এয়ারলাইন্স ১৮ শতাংশ ফ্লাইট পরিষেবা হ্রাস করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।