রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ১০০ ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

প্রকাশিত - ২৬ মার্চ, ২০২৬   ১২:২৫ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মার্কিন রণতরী আব্রাহাম লিংকনে ইরান ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের ছোড়া প্রতিটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম ডেইলি মেইল বিষয়টি জানিয়েছে। হোয়াইট হাউসে দেওয়া এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘তারা আমাদের একটি বিমানবাহী রণতরীতে প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল।মোট ১০১টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও প্রতিটি প্রতিহত করা হয়েছে। ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানিয়েছেন, মার্কিন এই যুদ্ধজাহাজটি তাদের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং প্রয়োজন হলে আবারও হামলা চালানো হবে।

এর আগে আগে বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনী রণতরিটিতে হামলার দাবি করেন। তারা জানায়, কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফ্ট ক্যারিয়ার ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে হামলা চালানো হয়েছে।দেশটির রাষ্ট্রায়ত্ত মিডিয়া ‘প্রেস টিভি’ এমন খবর প্রকাশ করেছে।প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। যেখানে রণতরিটি আরব সাগরে ‘অপারেশন এপিক ফিউরি’ সমর্থনে মোতায়েন রয়েছে।এদিকে ইরান আরো জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।এসব হামলা এমন সময়ে হয়েছে, যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে ১৫ দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি ২৮ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালিয়ে আসছে, যা এখন পর্যন্ত ১,৩৪০ এর বেশি প্রাণহানি ঘটিয়েছে। এতে ইরানের তৎকালীন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিও নিহত হয়েছেন। এর প্রতিক্রিয়ায় ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় দেশগুলোতে যেখানে মার্কিন সামরিক অবকাঠামো রয়েছে সেসব স্থাপনায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে হতাহত এবং অবকাঠামো ধ্বংস হয়েছে।তেলের বিশ্ববাজারে চরম অস্থিরতা বিরাজ করছে ও বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে।

 

 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।