রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের টিকিট মূল্য নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০৮:৪৯ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ও মূল্য নির্ধারণ নিয়ে নতুন করে বিতর্কে জড়িয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। টিকিটের উচ্চমূল্য ও বিতর্কিত বিক্রয় পদ্ধতির অভিযোগে এবার সংস্থাটির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েন (এফএসএ)।

অভিযোগে বলা হয়েছে, ফুটবল বিশ্বে নিজেদের একচেটিয়া প্রভাব ব্যবহার করে বিশ্বকাপের টিকিটের মূল্য নির্ধারণে ক্ষমতার অপব্যবহার করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে ২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন এবং চলবে ১৯ জুলাই পর্যন্ত। ৪৮ দলের অংশগ্রহণে এটি হবে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর।

এবার অংশগ্রহণকারী দেশগুলোর ফুটবল সংস্থাকে মোট টিকিটের ৮ শতাংশ বরাদ্দ দেয় ফিফা, যাতে তারা নিজেদের সমর্থকদের কাছে বিক্রি করতে পারে। তবে অভিযোগ উঠেছে, এসব টিকিটের দাম অনেক ক্ষেত্রে ফিফা ঘোষিত মূল্যের চেয়েও বেশি রাখা হয়েছে, যা নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়। সমর্থকদের বিভিন্ন সংগঠন ফিফাকে ‘প্রতারণার’ অভিযোগে অভিযুক্ত করে। সমালোচনা কমাতে গত ডিসেম্বর কিছু টিকিটের মূল্য কমিয়ে ৬০ ডলার নির্ধারণ করা হয়।

এবারের বিশ্বকাপে প্রথমবারের মতো চালু করা হচ্ছে ‘ডায়নামিক প্রাইসিং’ পদ্ধতি, যার ফলে চাহিদা অনুযায়ী টিকিটের দাম ওঠানামা করবে। এর আগে ফিফা ক্লাব বিশ্বকাপেও এই পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। এফএসএ ও ইউরোকনজিউমার্স ইউরোপীয় কমিশনের কাছে জমা দেওয়া অভিযোগপত্রে জানিয়েছে, টিকিটের উচ্চমূল্য, অস্বচ্ছ বিক্রয় ব্যবস্থা এবং ইউরোপীয় সমর্থকদের জন্য বৈষম্যমূলক শর্ত আরোপ করে ফিফা তাদের প্রভাব খাটিয়েছে।

আগামী এপ্রিল মাসে বিশ্বকাপের টিকিট বিক্রির আরেকটি ধাপ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে টিকিটের মূল্য নির্ধারণে স্বচ্ছতা ও স্থিতিশীলতা নিশ্চিত করার দাবি জানিয়েছে সমর্থক সংগঠনগুলো।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
ডান পায়ের কাফ মাসলের চোটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ থেকে ছিটকে গেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিতে পারেন এইডেন মার্করাম। প্রথম টেস্টেও বাভুমার অনুপস্থিতিতে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। এদিকে ১ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া ওয়ানডে সিরিজে বাভুমার অংশগ্রহণও অনিশ্চিত।
দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টেনে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী মিডফিল্ডার হুয়ান মাতা। ২০১০ বিশ্বকাপ ও ২০১২ ইউরো জয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়েও জিতেছেন একাধিক গুরুত্বপূর্ণ শিরোপা। তবে পেশাদার ফুটবল ছাড়লেও খেলাটির সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই তারকা।
এবারের সাফে সবচেয়ে ইতিবাচক দিক ভিডিও এসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রয়োগ। সাফ ভিএআর লাইট ব্যবহার করেছে এবং এটি থাইল্যান্ড থেকে পরিচালিত হয়েছে। সাফের দুই সেমিফাইনাল ও ফাইনালে ভিএআর ছিল। ভারত-ভুটান ম্যাচে ভিএআর প্রয়োজন পড়েছিল।
গত বছর র‍্যাংকিং ও রেটিংয়ে জায়গা না পাওয়ায় এবার আন্তর্জাতিক রেটিং ফিরে পাওয়াই অন্যতম লক্ষ্য। পাশাপাশি বিশ্বকাপের র‍্যাংকিংয়ের শর্ত পূরণ এবং চ্যাম্পিয়ন হলে এশিয়া রাগবির পরবর্তী সিরিজে খেলার সুযোগ তৈরি হবে।