রবিবার, ২২ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩

হঠাৎ যুদ্ধ বিরতি কমল তেলের দাম

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০১:৩৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মাঝে আচমকা কিছুটা স্বস্তির ইঙ্গিত। প্রায় ২৪ দিন ধরে চলতে থাকা ইরান-ইজরায়েল সংঘাতের আবহে যুদ্ধবিরতির সম্ভাবনার আভাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সাম্প্রতিক মন্তব্যে আন্তর্জাতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে তবে কি অবশেষে থামতে চলেছে যুদ্ধ?

নিজস্ব সোশ্যাল প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, ইরানের তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে আপাতত পাঁচ দিনের জন্য কোনও হামলা চালানো হবে না। পাশাপাশি তিনি দাবি করেছেন, গত দু’দিন ধরে ইরানের সঙ্গে ইতিবাচক আলোচনা চলছে। এই ঘোষণার পরই আন্তর্জাতিক কূটনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে এই কি যুদ্ধবিরতির প্রথম ধাপ? তবে বড় কথা এই যে ট্রাম্পের এই ঘোষণার পরেই বিশ্ব বাজারে কমল তেলের দাম। ব্যারেল প্রতি ১০ % কমছে অপরিশোধিত তেলের দাম।

যদিও পরিস্থিতি এখনও জটিল। একদিকে ইরান লাগাতার মিসাইল হামলা চালাচ্ছে ইজরায়েলের দিকে, অন্যদিকে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইজরায়েল ও আমেরিকা। সংঘাতের এই টানাপোড়েনে গোটা পশ্চিম এশিয়া কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে।

এই উত্তেজনার কেন্দ্রে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। বিশ্বের অন্যতম ব্যস্ত তেল পরিবহণের এই জলপথের উপর নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ধরেই চাপানউতোর চলছে। সম্প্রতি ইরান ঘোষণা করেছে, এই প্রণালী দিয়ে যাতায়াতকারী কিছু জাহাজের থেকে ২ মিলিয়ন ডলার পর্যন্ত চার্জ নেওয়া হবে। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্যে বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

ইরানের তরফে আরও কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি তাদের উপর হামলা অব্যাহত থাকে, তাহলে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হতে পারে হরমুজ প্রণালী। এমন পরিস্থিতি তৈরি হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে মারাত্মক সংকট দেখা দিতে পারে।

ইতিমধ্যেই তার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ববাজারে। একসময় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১১৪ ডলার ছাড়িয়ে গিয়েছিল। যদিও ট্রাম্পের যুদ্ধবিরতির ইঙ্গিতের পর কিছুটা দাম কমার প্রবণতা দেখা যাচ্ছে। তবুও বাজারে অস্থিরতা কাটেনি, কারণ পরিস্থিতি যে কোনও মুহূর্তে আবারও জটিল হয়ে উঠতে পারে।

ভারতেও এই পরিস্থিতির প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। দেশের জ্বালানি নিরাপত্তা এবং সরবরাহ ব্যবস্থাকে মাথায় রেখে প্রধানমন্ত্রী জরুরি বৈঠক করেছেন মন্ত্রিসভার সঙ্গে। সূত্রের খবর, রান্নার গ্যাসের কালোবাজারি ও মজুতদারি রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারত যেহেতু তেলের বড় আমদানিকারক দেশ, তাই আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা সরাসরি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলে। ফলে পশ্চিম এশিয়ার এই সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে, ততই বাড়বে চাপ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সৌদি আরবের রাজধানী রিয়াদে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ পিআইএফ টাওয়ার। বৃহস্পতিবার ভোরে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলার সময় এ ঘটনা ঘটে। ভবনটির কয়েকটি তলার বাইরের অংশ ও জানালার কাচ ভেঙে গেছে। পিআইএফ টাওয়ারে সৌদি আরবের সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর অবস্থিত। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের পর নতুন করে আলোচনায় এসেছেন মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সু চি ও সামরিক শাসক মিন অং হ্লেইং। ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় সু চির নীরবতা এবং সেনাবাহিনীর নেতৃত্বে মিন অং হ্লেইংয়ের ভূমিকা তাদের আন্তর্জাতিক ভাবমূর্তিকে প্রশ্নের মুখে ফেলেছে। বিশ্লেষকদের মতে, এই রায় মিয়ানমারের রাজনৈতিক নেতৃত্বের অতীত ভূমিকা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।
সাক্ষাতে উভয় পক্ষ ভবিষ্যতে সামরিক ও প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ ও চীনের সার্বিক কৌশলগত ও দ্বিপাক্ষিক অংশীদারত্বকে আরও শক্তিশালী এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় চীন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের শেনজেনে পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে তাঁদের প্রথম ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা। ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় গুরুত্ব পেতে পারে।